এক
টুকরো ডাবের পানি
উপকরণ :
ডাবের পানি ৩ কাপ ডাবের নরম শাঁস ফালি করে কাটা ইচ্ছা মতো চিনি ১ টেবিল চামচ বা আপনার ইচ্ছা মতো চানা গ্রাস (আগার আগার) ১০ গ্রাম
প্রণালি :
-চায়না গ্রাস কুচি কুচি করে কেটে ১/২ কাপ পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট।
-তারপর পানিসহ চুলায় বসিয়ে দিন অল্প আঁচে। নেড়ে গলিয়ে নিন।
-আরেকটি পাত্রে ডাবের পানি ও চিনি একসাথে গরম করুন।
-গরম হলেই গলিত চায়না গ্রাস ঢেলে দিন এবং নাড়তে থাকুন।
-পুরো চায়না গ্রাসটা ডাবের পানির সাথে মিশে গেলে নামিয়ে নিন।
-এবার গোলাকার পাত্র নিন পুডিং জমাবার জন্য। আগে থেকেই পাত্রে নারকেলের শাঁস সাজিয়ে রাখুন। -এবার ডাবের পানির মিশ্রণটি ঢেলে দিন।
-একটু ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন জমার জন্য।
-২ ঘণ্টা পর সাবধানে উল্টে পরিবেশন করুন।
তথ্য ও ছবি : ইন্টারনেট

Comments
Post a Comment