মজাদার বাটার চিকেন তৈরি হবে আপনার
রান্নাঘরে
জনপ্রিয় খাবার বাটার
চিকেন। ছবি: সংগৃহীত
ভারতীয় খাবারগুলোর
মধ্যে বাটার চিকেন বেশ জনপ্রিয়। মুখরোচক এই খাবারটি পোলাও, পরোটা কিংবা বিরিয়ানি সবকিছুর সাথে বেশ ভালো মানিয়ে যায়।
অনেকে মনে করেন খাবারটি তৈরি করা বেশ কঠিন। আসলে তা নয়। সাধারণ কিছু মশলা দিয়ে
তৈরি করে নিতে পারবেন দিল্লির জনপ্রিয় এই খাবারটি। এক নজরে দেখে নিন রেসিপিটি।
উপকরণ:
৫০০ গ্রাম বা আধা কেজি হাড়ছাড়া মুরগির মাংস
৪ টেবিল চামচ টক দই
১ টেবিল চামচ লালমরিচ
১ টেবিল চামচ তন্দুরি মশলা
১/২ টেবিল চামচ জিরা গুঁড়া
১/২ টেবিল চামচ ধনিয়া গুঁড়া
কয়েক ফোঁটা লেবুর রস
লবণ
১/২ কাপ মাখন বা তেল
১ চা চামচ জিরা গুঁড়া
১টা বড় পেঁয়াজ কুচি
২টা বড় টমেটো কুচি
১ টেবিল চামচ আদা কুচি
৩/৪ টা রসুনের কোয়া কুচি
১ টেবিল চামচ টমেটোর পেষ্ট
১/২ টা তেজপাতা
২/৩ টা লবঙ্গ
২/৩ টা এলাচি
১/২ কাপ হুইপড ক্রিম (ক্রিমের পরিবর্তে দুধ ব্যবহার করা
যেতে পারে)
১/২ টেবিল চামচ গরম মশলা
১/২ গোলমরিচের গুঁড়া
১/২ টেবিল চামচ হলুদ গুঁড়া
১/২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া
১/২ টেবিল চামচ আমচূর পাউডার
১/২ টেবিল চামচ দারুচিনি
১ টেবিল চামচ ব্রাউন সুগার
১ টেবিল চামচ মেথি
লবণ
প্রণালী:
১। প্রথমে মুরগিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার লবণ, লাল মরিচের গুঁড়ো, তন্দুরি মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, টক দই, লেবুর রস মুরগির মাংসের সাথে মিশিয়ে
ম্যারিনেটের জন্য ৩০ মিনিট রেখে দিন। যত বেশিক্ষণ ম্যারিনেট করতে পারবেন তত ভাল।
হাতে সময় না থাকলে ১৫-২০ মিনিট ম্যারিনেট করুন।
২। এবার একটি প্যানে কিছু মাখন দিন। মাখন গলে এলে এতে জিরা
গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এতে পেঁয়াজ কুচি,আদা কুচি, রসূন কুচি দিয়ে দিন।
৩। হালকা ভাজা হয়ে এলে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করে
নিন। পেঁয়াজ ভাজা মাখনের মধ্যে টমেটো ভেজে নিন।
৪। এবার ভাজা টমেটোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে পেষ্ট করুন।
৫। মাখনের মধ্যে তেজপাতা, লং, এলাচি দিয়ে কিছুক্ষণ ভাজুন।
৬। তারপর ম্যারিনেটে করা মাংস গুলো মাখনে দিয়ে দিন। মাংস
গুলো কিছুক্ষণ ভাজুন। মাংসগুলো সাদা হয়ে এলে পেঁয়াজের পেষ্ট, টমেটোর পেষ্ট, এবং টমেটো পিউরি দিয়ে নাড়ুন।
৭। কিছুক্ষণ পর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ (যদি প্রয়োজন হয়), আমচূর পাউডার, ব্রাউন সুগার, দারুচিনি গুঁড়া দিয়ে খুব ভাল করে
নাড়ুন। ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন।
৮। ১০ মিনিট পর এতে হুইপড ক্রিম দিয়ে দিন। ক্রিম দিয়ে ৫ মিনিট
রান্না করুন।এবার গরম মশলা পাউডার, গোল মরিচের গুঁড়া, মেথি গুঁড়া (সামন্য পরিমাণে ) দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
৯। নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন মজাদার
বাটার চিকেন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বাটার চিকেন।
সূত্র: ইট ইস্ট ইন্ডিয়ান

Comments
Post a Comment